Thursday, 3 September 2026
শিরোনাম
অর্থ-বাণিজ্য

ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সাময়িক বন্ধ

admin • 13 Nov 2023, 09:31 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান সাময়িক বন্ধ

ডাটা সেন্টার স্থানান্তর করার উদ্দেশে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (বাংলাদেশ অপারেশনস) সব ধরণের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

সোমবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ডাটা সেন্টার স্থানান্তরের উদ্দেশ্যে ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের (বাংলাদেশ অপারেশনস) সব ধরণের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করেছে বাংলাদেশ ব্যাংক।

 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।