Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নৌকার বিরুদ্ধে কাজ করার কোন সুযোগ নেই কৃষিমন্ত্রী

admin • 06 Dec 2023, 03:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নৌকার বিরুদ্ধে কাজ করার কোন সুযোগ নেই  কৃষিমন্ত্রী

দলের নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে কাজ করার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

 

বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

কৃষিমন্ত্রী বলেন, দলের কোন নেতা-কর্মী নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তাদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকাকে আমরা বলি হক ভাসানীর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই।

 

তিনি বলেন, দল থেকে বহিষ্কার হওয়া একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, দলের আদর্শের প্রতি অটুট থেকে, অবিচল থেকে, কমিটেড থেকে আদর্শের জন্য কাজ করা। নৌকা হচ্ছে আওয়ামী লীগের প্রতীক, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র।

 

১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোন সাম্প্রদায়িকতার সঙ্গে কোন দিন আপোস করেনি, গণতন্ত্রের সঙ্গে কোন আপোস করেনি। আমরা চাই ন্যায় ও সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করা। একটি সুন্দর সুষ্ঠু আদর্শ সমাজ প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের লক্ষ্য।

 

নেতা-কর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন নাই নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মী বা অন্য প্রার্থীর জন্য কাজ করতে হবে। নৌকার বাইরে যারা নির্বাচন করছে, আমার দৃষ্টিতে তারা অবশ্যই বিদ্রোহী প্রার্থী।

 

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।