Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নোয়াখালীতে প্রশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

admin • 04 May 2026, 01:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নোয়াখালীতে প্রশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর চৌমুহনীতে প্রশিক্ষনার্থীকে বলাৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক আলা উদ্দিন সাবেরীকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(৫ মে) দুুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার বিকালে চৌমুহনীর হকার্স মার্কেটের ডিজাইন শৌলি নামক গ্রাফিক্স প্রিন্টিং ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার সাবেরী নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের চরএলাহী গ্রামের আবু হানিফের বাড়ির আবু হানিফের পুত্র।

ভিকটিম ওই প্রশিক্ষার্থীর মামা জানান, তার ভাগিনা মাদ্রাসায় পড়া লেখা করতো। সম্প্রতি সে পড়া লেখায় অমনোযোগি হয়। এর কারণে রোববার সকালে ভাগিনাকে হকার্স মার্কেটের সাবেরী হুজুরের দোকানে ডিজাইন শিখার জন্য দিয়ে আসি। দুপুরে ছাবের হুজুর আমার ভাগিনার সাথে জোরপূর্বক খারাপ কাজ করে। সাবেরী হুজুর তার নিজ এলাকায় একটি মাদ্রাসার পরিচালক। সেখানেও তিনি এমন কাজ করেন বলে অভিযোগ রয়েছে। এমন চরিত্রহীন ব্যক্তির উপযুক্ত বিচার দাবি করেছেন ভিকটিমের পরিবার ও এলাকাবাসী।

 

বেগমগঞ্জ মডেল থানার ওসি শামছুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর পরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।