Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার তামজিদ চৌধুরী

admin • 19 Dec 2024, 06:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নোবিপ্রবির নতুন রেজিস্ট্রার তামজিদ চৌধুরী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন চলতি দায়িত্বে নিয়োজিত কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেন।

 

অফিস আদেশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদের দায়িত্ব নিম্নোক্ত শর্তে রেজিস্ট্রার, চলতি দায়িত্বে নিয়োজিত কাউন্সিল শাখার ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীকে প্রদান করা হলো।

 

আরো বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই নিয়োগ বিবেচিত হবে। এ দায়িত্বের জন্য বিধি মোতাবেক নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করবেন। এছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে বলে অফিস আদেশে বলা হয়।

 

নবনিযুক্ত রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী বলেন, 'সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার কাছে সহযোগিতা চাই দায়িত্ব পালনের জন্য। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করতে চাই। আশা করি সবাই সহযোগিতা করবেন।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।