Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নেশার টাকা জোগাতে ছাগল চুরি,৪যুবক আটক

admin • 09 Jul 2023, 09:49 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নেশার টাকা জোগাতে ছাগল চুরি,৪যুবক আটক

জামালপুরে মেলান্দহ উপজেলায় নেশার টাকা জোগাতে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হওয়া ৪ যুবককে আদালতে পাঠিয়েছে মেলান্দহ থানা পুলিশ।

রোববার (৯ জুলাই) সকাল ১১ টায় পুলিশ বাদী হয়ে চোরের মামলা দিয়ে গ্রেপ্তার কৃতদের আদালতে পাঠিয়েছে। গতকাল (৮জুলাই) শনিবার সন্ধ্যায় উপজেলার হাজারবাড়ী বাজারে অটোরিকশা করে ছাগল নিয়ে পালানোর সময় জনতার হাতে আটক হয়। পরে পুলিশ ৪ চোরকে উদ্ধার করে থানায় আনে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার বাঘাডোবা এলাকার ছাইদুল ইসলাম (২৬) দেওলাবাড়ী এলাকার শাকিল মিয়া (২২) পৌর এলাকার শান্ত রহমান কমল (২৮), ও নূরনবী (২৩)। 

পুলিশ সূত্রে জানা যায়,' শনিবার দুপুরে ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ী এলাকা থেকে ৪ জনে একটি ছাগল চুরি করে অটো রিকশা দিয়ে পালিয়ে যাচ্ছিল। হাজারবাড়ী দিয়ে অটোরিকশা দ্রুত পালিয়ে যাওয়ার সময় একটি গাড়িকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ জনক মনে হলে তাদেরকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে থানায় আনলে ছাগলের মালিক খবর পেয়ে থানায় আসেন।।

ছাগলের মালিক আরিফুল ইসলাম বলেন,'আমার বাড়ির পাশ থেকে ছাগল চুরি করে পালানোর সময় এলাকার লোকজন তাদেরকে আটক করে। পরে আমি খবর পেয়ে থানায় এসে দেখি আমার ছাগল চুরি করে নিয়ে এসেছে। পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে।

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন,'ছাগল চোরের অপরাধে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। তাঁদের নামে চোরের একাধিক মামলা রয়েছে। নেশার টাকার জন্য তাঁরা ছাগল চুরি করে করে। চার জনেই মাদক সেবন করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।