Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নেতাকর্মীদের মোবাইল এসএমএসে যে নির্দেশেনা দিলো আওয়ামী লীগ

admin • 14 Nov 2023, 08:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নেতাকর্মীদের মোবাইল এসএমএসে যে নির্দেশেনা দিলো আওয়ামী লীগ

নির্বাচনী তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশব্যাপী বড় ধরনের মিছিল করতে তৃণমূলের নেতাদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে মোবাইল এসএমএসে এমন নির্দেশনা দেন।

 

লিখিত বার্তায় বলা হয়, সম্মানিত নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকে স্বাগত জানিয়ে নৌকার প্রচারণা চালিয়ে বড় ধরনের মিছিল করার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

 

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি। ঘোষণা করবেন নির্বাচনের তফসিল। ভোট জানুয়ারির প্রথম সপ্তাহে।

 

এর আগে সোমবার ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।

ইসি বলেছে, নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এই বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করবো, যোগ করেন ইসি সচিব।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।