Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নেইল কাটারের ছোট ছিদ্রটি কেন থাকে, জানেন কি

admin • 01 May 2026, 12:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নেইল কাটারের ছোট ছিদ্রটি কেন থাকে, জানেন কি

নেইল কাটারের নিচে থাকা ছোট্ট ছিদ্রটা কোনো সাজসজ্জার জন্য নয়। এর আসলে খুবই ব্যবহারিক একটি কাজ আছে। নেইল কাটার বা নখ কাটার ক্লিপারের নিচের ছোট ছিদ্রটি অনেকেই শুধু ডিজাইনের অংশ বলেই ধরে নেন। কিন্তু বাস্তবে এটি একটি নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্যই রাখা হয়েছে এবং এর ইতিহাসও বেশ পুরোনো।

তবে অনেকেই কখনো ভেবে দেখেননি এটি আসলে কেন থাকে। কেউ বলেন এটি সাজানোর জন্য, কেউ ভাবেন নখের টুকরো আটকে রাখার জন্য। কিন্তু আসল কাজটি অনেক সহজ এবং ব্যবহারিক।

এই ছোট ছিদ্রটি মূলত ক্লিপারকে কোথাও ঝুলিয়ে রাখা বা নিরাপদে রাখার জন্য থাকে। এতে কী-রিং, দড়ি বা চেইন লাগানো যায়। ফলে নেইল কাটারটি সহজে হারিয়ে যায় না এবং প্রয়োজনের সময় সহজেই খুঁজে পাওয়া যায়।

অনেক পুরোনো নেইল কাটারও এই ব্যবস্থাটি ছিল। কিছু ক্ষেত্রে শুরু থেকেই ছোট চেইন লাগানো থাকত, যাতে ব্যবহারকারী সেটি সঙ্গে রাখতে পারেন।

সময়ের সঙ্গে এই ছিদ্রটির আরও কিছু ব্যবহার তৈরি হয়েছে। যেমন - বাথরুমে হুকের সঙ্গে ঝুলিয়ে রাখা, দুটি ক্লিপার একসঙ্গে রিং দিয়ে যুক্ত করে রাখা বা ভ্রমণের সময় ব্যাগে ঝুলিয়ে রাখা। কিছু ডিজাইনে এই ছিদ্রটি উৎপাদনের সময় যন্ত্রাংশ জোড়া লাগানোর কাজেও ব্যবহার করা হয়।

এর ইতিহাস

আধুনিক নখ নেইল কাটারের শুরু ১৮৮০ দশকে। ১৮৮১ সালে যুক্তরাষ্ট্রে একটি লিভারভিত্তিক নখ কাটার যন্ত্রের পেটেন্ট করা হয়। সেই প্রাথমিক ডিজাইনেই একটি লুপ বা ছিদ্র রাখা হয়েছিল, যা আজও প্রায় একইভাবে ব্যবহৃত হয়ে আসছে।

এর আগে মানুষ সাধারণত ছোট ছুরি দিয়ে নখ কাটত, যা ঝুঁকিপূর্ণ ছিল। নতুন এই ডিজাইন ব্যবহারকে সহজ এবং নিরাপদ করে তোলে।

এই ছোট ছিদ্রটি এত দিন ধরে টিকে থাকার কারণ হলো এর ব্যবহারিক সুবিধা। এটি না থাকলে ক্লিপার সহজেই হারিয়ে যেতে পারে। তাই কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের ক্লিপারেই এই ফিচারটি রাখা হয়।

নখ কাটার ক্লিপারের এই ছোট ছিদ্রটি খুব সাধারণ একটি বিষয় মনে হলেও এর ব্যবহার বেশ গুরুত্বপূর্ণ। এটি দেখায়, দৈনন্দিন জীবনের অনেক সাধারণ জিনিসের মধ্যেও থাকে ব্যবহারিক ও চিন্তাশীল ডিজাইন, যা আমরা অনেক সময় খেয়ালই করি না।

সূত্র : রিডার্স ডাইজেস্ট

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।