Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নীলফামারীতে ৫ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান

admin • 03 Aug 2025, 07:18 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নীলফামারীতে ৫ রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান

নীলফামারীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে সর্বোচ্চ পাঁচ জন রেমিট্যান্স প্রেরণকারীকে সম্মাননা দেওয়া হয়েছে।

 

শনিবার (২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

 

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ কে সরকার, নাজিমা বেগম, মেহের বানু, নাজমুল হুদা ও জয়নাল আবেদীন।

 

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মালয়েশিয়া প্রবাসী নাজমুল হুদার স্ত্রী মিতু আক্তার, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতার হোসেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মাসুদ রানা ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।