Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুইজনের মৃত্যু

admin • 03 Mar 2024, 07:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নীলফামারীতে মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুইজনের মৃত্যু

নীলফামারীতে আন্তঃদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ চওড়া (গাঠাংটারী) ও সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া (গাঠাংটারী) এলাকার মৃত তছির উদ্দিনের স্ত্রী আনিছা বেগম (৫৫) এবং একই উপজেলার সুবর্ণখুলী এলাকার মানিক চন্দ্র রায়ের ছেলে সৌরভ রায় (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে পার্বতীপুর থেকে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় রেললাইনের পাশে লাকড়ি আনতে যাচ্ছিলেন আনিছা বেগম। চোখে কম দেখা ও কানে কম শোনায় ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে একই ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সূবর্ণখুলি এলাকায় শ্রবণ প্রতিবন্ধী সৌরভ রায় মারা যান। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, দুই পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।