Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নীলফামারীতে নেশাজাতীয় ট্যাবলেটসহ গ্রেফতার ২

admin • 05 Mar 2023, 11:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নীলফামারীতে নেশাজাতীয় ট্যাবলেটসহ গ্রেফতার ২

নীলফামারী জেলার ডোমার উপজেলায় ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ মার্চ) ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ডোমার পৌরসভা এলাকার চিকনমাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামের সবুজপাড়া এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে মো. হাসেম ইসলাম (২৮) ও চিকনমাটি গ্রামের মধ্য ধনীপাড়া এলাকার মো. শামসুর রহমানের ছেলে মো. জাকির ইসলাম (২৩)।

 

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে পরিচালিত বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।