Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

admin • 15 Apr 2026, 11:49 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নীলফামারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত

নীলফামারী সদর উপজেলায় দ্রুতগামী একটি ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলো- সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে শিহাব হোসেন (১৬) এবং ছোট ছেলে ছোয়াদ হোসেন (৬)। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাক তাদের সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাকটি নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ডাম্প ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি ও ঘাতক চালককে ধরতে আমরা চেষ্টা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।