Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

'নির্বাচনের অপেক্ষায় দেশের ভোটাররা'

admin • 01 Aug 2025, 10:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
'নির্বাচনের অপেক্ষায় দেশের ভোটাররা'

জনগণ এখন নির্বাচনের অপেক্ষায় রয়েছে জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (সুপ্রীমকোর্ট) এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোননয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেছেন, বাংলার মানুষ টানা ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গুম-খুন আর মানুষ হত্যার মধ্য দিয়ে তার গদি টিকিয়ে রেখেছিল।

 
শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ১৩ নং শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  
এ সময় তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল যেখানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। চাঁদাবাজদের এই দলে কোনো ঠাঁই নেই। এ ব্যাপারে তারুণ্যের অহংকার তারেক রহমানের কড়া হুঁশিয়ারি রয়েছে। যদি বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে আর সেটা যদি প্রমাণ হয় তাহলে বিএনপি তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।  
রাজবাড়ী-২ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গিকার জানিয়ে ব্যারিস্টার মানিক আরও বলেন, দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়েই কাজ করবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি রাজবাড়ীকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো। রাজবাড়ীকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়া হবে।
 
হাবাসপুর ৯ নং ওয়ার্ডের বিএনপি নেতা মোজাহার মন্ডলের সভাপতিত্বে ও আবুল হোসেন জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- হাবাসপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি সাদ্দাম হোসেন, বাচ্চু মোল্লা, মুসা প্রামাণিক, বিএনপি নেতা এরশাদ শেখ, আজগর প্রামাণিক আক্তার বিশ্বাস প্রমূখ।  

মতবিনিময় শেষে ব্যারিস্টার কাজী রহমান মানিক উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।