Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

admin • 15 Dec 2023, 07:42 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় নির্বাচনী অপরাধ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য ৬৫৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এই ৬৫৩ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশ এ নির্দেশনা জারি করা হয়েছে। আদেশে কোন এলাকায় কোন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন তা-ও উল্লেখ করা হয়েছে।

 

অফিস আদেশে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন অর্থাৎ আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিনের জন্য The Representation of the People Order, 1972 (PO 155 of 1972 ) এর Article 89A এ উল্লিখিত Article 73 (2B), Article 74 (24) (3), (4), (5). (6). Article 78, Article 79, Article 80, Article 81 (1) এবং Article 82 এর অধীন নির্বাচনী অপরাধসমূহ The Code of Criminal Procedure, 1898 এর section 190 এর sub-section (1) এর অধীনে আমলে নেয়া ও তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের নির্মিত The Representation of the People Order, 1972 (P. 0 155 of 1972 ) এর Article 89A প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত ৬৫৩ জন সদস্যকে মনোনয়ন প্রদানপূর্বক নির্বাচন সচিবালয়ে ন্যস্ত করা হলো।

 

অফিস আদেশটিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে ম্যানশন করা হয়েছে। সেই সঙ্গে এ আদেশের অনুলিপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সব জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা বরাবর পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।