Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচন তাদের জন্য যারা দেশকে ভালোবাসে: জামায়াত আমীর

admin • 03 Jan 2025, 10:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নির্বাচন তাদের জন্য যারা দেশকে ভালোবাসে: জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন তাদের জন্য যারা দেশকে ভালোবাসে। যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত।

 

শুক্রবার ( ৩ জানুয়ারি) সকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকার জন্য দেশে অবৈধভাবে তিনটি নির্বাচন করা হয়েছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের কিসের নির্বাচন- এমন প্রশ্ন তোলেন তিনি।

 

দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এ সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।