Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচন ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে কখনও বলিনি: ইসি

admin • 14 Feb 2023, 07:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নির্বাচন ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে কখনও বলিনি: ইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

গত বছরের সেপ্টেম্বরে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে।

 

তবে ইসি আলমগীর মঙ্গলবার বলেছেন, ‘আমরা কখনও বলিনি ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা বলেছি, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেকোনো দিন নির্বাচন হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।’

 

তিনি বলেন, চলতি বছরের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কখন ভোট হবে কমিশন সভায় চূড়ান্ত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।