Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

নিরাপত্তা ব্যবস্থা না রেখে দেশে ইউরেনিয়াম আনা হয়েছে : ফখরুল

admin • 05 Oct 2023, 11:41 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিরাপত্তা ব্যবস্থা না রেখে দেশে ইউরেনিয়াম আনা হয়েছে : ফখরুল

সরকার কোনো নিরাপত্তা ব্যবস্থা না রেখে শুধু চুরি করতে ইউরিয়ামের মতো প্রকল্প হাতে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউরেনিয়াম ব্লাস্ট হলে মাইলের মাইল ধ্বংস হয় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার বিএনপির কুমিল্লায় নির্ধারিত রোডমার্চে অংশ নিয়ে এসব বলেন তিনি। এসময় বিএনপি মহাসচিব বলেন, ভোট দেয়ার অধিকার কেড়ে নিয়েছে এই সরকার।

তারা যতদিন ক্ষমতায় থাকবে ততদিনে দেশ ধ্বংস হয়ে যাবে। মানুষ জেগে উঠেছে। এবার ভোট চুরি করতে দেয়া হবে না।

ফখরুল বলেন, খালি হাতে দেশে ফিরেছে শেখ হাসিনা। আবারও ভোট চুরি ক্ষমতায় আসতে চায় তারা। তবে এবার নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। কোনো ভয়ে কাজ হবে না।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের এখন জীবন-মরণের সমস্যা। এবার দেশের অস্তিত্ব থাকবে কি না তা নির্ধারণ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।