Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিম্ন আদালতে বিচার ও দাপ্তরিক কাজের সময়সূচি পরিবর্তন

admin • 06 Apr 2026, 09:06 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নিম্ন আদালতে বিচার ও দাপ্তরিক কাজের সময়সূচি পরিবর্তন

অধস্তন আদালত বা ট্রাইব্যুনাল তথা নিম্ন আদালতে বিচার ও দাপ্তরিক কাজের সময়সূচি পরিবর্তন করেছে উচ্চ আদালত।

 

নতুন সময়সূচি অনুযায়ী, রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিচারকার্য চলবে। শুক্র ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

অন্যদিকে আদালতের দাপ্তরিক কাজ রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আর আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

তবে রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য দাপ্তরিক এবং বিচারকার্য বিরতি থাকবে।

রোববার (৫ এপ্রিল) প্রধান বিচারপতির পক্ষে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে অধস্তন আদালতের জন্য নতুন এই সময়সূচি নির্ধারিত হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।