Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, স্ত্রীর দাবি আত্মহত্যা

admin • 31 May 2023, 04:13 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, স্ত্রীর দাবি আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) পাহাড়তলী থানার অপারেশন অফিসার আশরাফুল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মঙ্গলবার (৩০ মে) রাতে মধ্যম সরাইপাড়া বঙ্গবন্ধু ক্লাব গলির আর্মি কলোনির ভাড়া বাসার টিনশেডঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত ব্যক্তি কুমিল্লা জেলার বেলাশহর গ্রামের চান্দিনা থানার মৃত ইদ্রিস মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম।

 

নিহতের স্ত্রী রিনা বেগম দাবি করে জানান, আলম প্রতিদিন চোলাই মদ পান করে ঘরে এসে গালাগাল ও মারধর করত। তার এসব আচরণে আমি বাচ্চাদের নিয়ে আলাদাভাবে পার্শ্ববর্তী সৈয়দ বিল্ডিংয়ে বসবাস করি। মঙ্গলবার রাত ৮টায় মদ্যপান করে সৈয়দ বিল্ডিংয়ে এসে পরিবারের লোকজনের সঙ্গে অশোভনীয় আচরণ করে

 

পরে আমি ও সন্তানরা বলেছি, মদ্যপান করলে আমাদের বাসায় আসা বন্ধ। তখন সে রাগে ও ক্ষোভে আর্মি কলোনির টিনশেড ঘরে রাতের যে কোনো সময়ে আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেয়। এরপর বড় ছেলে সোহেল বেড়ার ফাঁক দিয়ে তার বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

 

থানার অপারেশন অফিসার আশরাফুল জানান, নিহতের স্ত্রী ও ছেলের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।