এক্সক্লসিভ
নিখোঁজের ৩ দিন পর বিএনপি নেতার মরদেহ উদ্ধার
admin
• 20 Jul 2026, 04:07 PM
• পঠিত 1 বার
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজ হওয়ার তিন পর এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (২০ জুলাই) দুপুরে কাপ্তাই হ্রদের গর্জন টিলা নামক এলাকায় কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ এ বিএনপি নেতার নাম মো. মাসুদ (৫০)। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
কাপ্তাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, নৌবাহিনী, পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে সোমবার দুপুর পৌনে একটার দিকে তার মরদেহ অবস্থায় উদ্ধার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গর্জনতলী এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কাপ্তাই এনে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত নৌকা থেকে হ্রদের পানিতে পড়ে মাসুদের মৃত্যু হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





