দারুণ লড়াইয়ের পর এগিয়ে গেল মরক্কো। নাসেরির গোলে প্রথমার্ধে এগিয়ে গেল দলটি। ম্যাচের ৪২ মিনিটে বামদিক দিয়ে আক্রমণে ওঠে মরোক্কো। মাঝ মাঠ পেরিয়ে কিছুটা সামনে এসে ক্রসে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন ইয়াহইয়া আতিয়াতাল্লাহ।
বক্সের মধ্যে বেশ উপরে লাফিয়ে উঠে হেড নেন ইউসেফ এন-নাসেরি। বল জালে জড়ায়। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটলাস লায়ন্সরা। ১৮ মিনিটের মাথায় ওউনাহির বাড়িয়ে দেওয়া বল থেকে গোলের সুযোগ পেয়েছিলেন হাকিম জিয়েখ। কিন্তু তার শট বক্সের বাইরে দিয়ে চলে যায়।
ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় মরোক্কো। কর্নার থেকে হাকিম জিয়েখ বল উড়িয়ে মারেন বক্সের মধ্যে। সেটাতে হেড নেন ইউসেফ এন-নেসেরি। কিন্তু উপর দিয়ে চলে যায় সেটি।
ম্যাচের ৪ মিনিটে একটি সুযোগ তৈরি করেছিল পর্তুগাল। এ সময় ব্রুনো ফার্নান্দেস ক্রসে বল বাড়িয়ে দেন জোয়াও ফেলিক্সকে। তিনি হেড নেন। কিন্তু সেটি ধরে ফেলেন মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।





