Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল, সেই যুগ্ম সচিব ওএসডি

admin • 22 Oct 2023, 09:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল, সেই যুগ্ম সচিব ওএসডি

এক নারীর সঙ্গে ‘ঘনিষ্ঠ মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে আলোচিত যুগ্ম সচিব হাবিবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই যুগ্ম সচিব বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি)। পরে পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন। এত দিন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিভাগে সংযুক্ত ছিলেন। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।

নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সাবেক ডিসি, যা বলছেন জনপ্রশাসন সচিব

সম্প্রতি দুটি ভিডিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও নিয়ে বরগুনায় ব্যাপক আলোচনা হয়। এ আলোচনার কারণ হলো হাবিবুর রহমান প্রায় আড়াই বছর সেখানকার জেলা প্রশাসক ছিলেন। সেখানেই ঘটনাটি ঘটেছে বলে আলোচনা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।