Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নারায়ণগঞ্জে বাসা-বাড়িতে আগুন

admin • 19 Oct 2023, 10:20 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বাসা-বাড়িতে আগুন

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসা-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে নবীগঞ্জের কদমরসুল হাউজিং অলিম্পিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এলাকাবাসী জানান, অলিম্পিয়া এলাকার জাহাঙ্গীর আলমের বাসায় রাতে আগুন দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

বাড়ির মালিক মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত ১১টার পরে আমার বাসায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের লোকেরা এসে তা নিয়ন্ত্রণে আনে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও বলতে পারছি না।

 

বন্দর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ হোসেন বলেন, বন্দরের কদমরসুল এলাকায় জাহাঙ্গীর আলমের বাসায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।