Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

admin • 19 Sep 2025, 07:01 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদীতে এই ঘটনা ঘটে। 

 

নিহতের নাম ওমর ফারুক খোকা (২৮)। তিনি ওই উপজেলার মৃত জাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ফারুক খোকা ও তার বড় ভাই আক্তার হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আক্তার হোসেনের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন পুলিশ। 

 

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার। তিনি বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, ডাব পাড়া নিয়েই ঝগড়া হয়েছে। ছুরিকাঘাতকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়েছে। তাকে আটক করার চেষ্টা চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।