Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নারায়ণগঞ্জে ককশিট কারখানার গোডাউনে আগুন

admin • 03 Dec 2025, 06:32 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে ককশিট কারখানার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের বন্দরে আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেডের কারখানা ও গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকায় এই আগুন লাগে।

 

বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও সঠিক কারণ তদন্ত শেষে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।