Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নানার বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল শিশু ইছাহাকের

admin • 16 Jul 2026, 08:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নানার বাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল শিশু ইছাহাকের

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইছাহাক আলী নামে দেড় বছর (১৯ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন। এর আগে দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইছাহাক ওই গ্রামের রাসেলের ছেলে। স্বজনরা জানান, দুপুরে ইছাহাক তার নানার বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্বজনরা আশপাশে অনুসন্ধান শুরু করেন।

 

একপর্যায়ে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে পরীক্ষা করলে তাকে মৃত ঘোষণা করা হয়। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কামালেরপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

   

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রতীয়মান হওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।