Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

নানা আয়োজনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ

admin • 14 Apr 2025, 04:43 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নানা আয়োজনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ

আনন্দ শোভাযাত্রা, সড়কে আলপনা আঁকা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিবাগত রাতে শিক্ষার্থীরা বিভিন্ন রঙিন আল্পনায় আবৃত করে গুলশান ২ ও ১নং চত্বরের সংযোগ সড়ক। 

 

সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা-১৪৩২। বড় মৈয়ূর, পুতুল ও বৈশাখের ট্রেডিশনাল বিভিন্ন প্যাঁচা, ঈগল ও বাঘসহ রকমারি মোটিভের এই বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি প্রথমে উত্তরা ১৩নং সেক্টরে শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত বৈশাখের ঐতিহ্যবাহী খই, মুড়ি, বাতাসা ও বাহারি বিভিন্ন মৌসুমি ফল ও শরবতের আপ্যায়ন পর্বে অংশ নিয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। 

 

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আহসানুল কবির, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ-ই-আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।  

 

বর্ষবরণকে কেন্দ্র করে ক্যাম্পাস মিলনায়তনে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা নববর্ষ ও হালখাতাসহ নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।