যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টার।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, র্যালি ,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য রালি -ছবি মিরর
দিবসটি উপলক্ষে (১৭ মার্চ) রোববার সকালে কুমারখালী উপজেলা পরিষদ ও রেলষ্টেশন চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারী হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার এসোসিয়েশন কুমারখালী শাখার সভাপতি সুজয় চাকী।
এসময় বেসরকারী হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার এসোসিয়েশন কুমারখালী শাখার সাধারণ সম্পাদক, সুরুজ আলী বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতালের ম্যানেজার তপু বিশ্বাস, জেনারেল ম্যানেজার আশরাফুল আলম , অসিম কুমার প্রমুখসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিকেলে ফ্যামিলি কেয়ার হাসপাতালের সভাকক্ষে জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।





