Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নাটোরের তরুণ ফারহানের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে সাফল্য

admin • 09 Apr 2026, 05:04 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাটোরের তরুণ ফারহানের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে সাফল্য

নাটোরের কৃতি সন্তান তরুণ ফারহান সদ্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিসিএস ডিগ্রি সম্পন্ন করে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে অনন্য সাফল্য দেখিয়েছেন। পড়াশোনার পাশাপাশি নিজ উদ্যোগে একটি ইলেকট্রিক গাড়ি ডিজাইন ও নির্মাণ করেছেন তিনি এবং এর পারফরম্যান্স ও দক্ষতা উন্নয়নে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

ফারহান জানান, তার নির্মিত গাড়ির জন্য তিনি একটি ব্যতিক্রমধর্মী “Dual-path 4-speed gearbox” ডিজাইন ও তৈরি করেছেন। এই বিশেষ গিয়ারবক্স ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ, সর্বোচ্চ গতি (টপ স্পিড) এবং প্রাথমিক ত্বরণ (ইনিশিয়াল অ্যাক্সিলারেশন) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গিয়ারবক্সটির অন্যতম বৈশিষ্ট্য হলো এতে দুটি অপারেশন মোড রয়েছে। “Manual Transmission Mode” বিভিন্ন ড্রাইভিং পরিস্থিতিতে শক্তির দক্ষ ব্যবহার ও উন্নত পারফরম্যান্স নিশ্চিত করে। অন্যদিকে “Direct Drive Mode” শহরের রাস্তায় বারবার গিয়ার পরিবর্তনের ঝামেলা কমিয়ে সহজ ও স্বাচ্ছন্দ্যময় ড্রাইভিং অভিজ্ঞতা প্রদান করে। এছাড়াও এই প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, গাড়ি চলমান অবস্থায় কোনো একটি পথ (path) বিকল হয়ে গেলেও অন্য পথ ব্যবহার করে গাড়িটি চালানো সম্ভব, যা নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়ায়।

ফারহান বলেন, “অটোমোবাইল সেক্টরে একটি সফল ক্যারিয়ার গড়ার প্রতি আমার গভীর আগ্রহ ও দৃঢ় সংকল্প রয়েছে। আমার এই প্রোজেক্টকে আরও উন্নত করতে দেশের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

বিশেষজ্ঞদের মতে, দেশের তরুণদের এমন উদ্ভাবনী উদ্যোগ ভবিষ্যতে বৈদ্যুতিক যানবাহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।