Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

admin • 31 Jan 2024, 03:35 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাটোরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোরে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে

পরে আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, আব্দুর রহিম (স্বামী) ও হোসনে আরা (স্ত্রী)। তারা নাটোরের বাগাতিপাড়া উপজেলার ধুপোইল গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, অটোরিকশার চালক নাটোর শহরের মল্লিকহাটি মহল্লার মৃত জনাব আলীর ছেলে ও বাগাতিপাড়া উপজেলার সোনাপুর ডুমরাই গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা খাতুন।

দুর্ঘটনার বিষয়ে নাটোর সদর থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন জানান, বাগাতিপাড়ার ধুপোইল বাজার থেকে স্বামী ও স্ত্রী একটি অটোরিকশায় করে নাটোর শহরে আসছিলেন। অটোরিকশাটি শহরের বড়হরিশপুর এলাকার ট্রেক্সটাইল ইন্সস্টিটিউটের সামনে পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোরিকশার যাত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরও দুইজন।

স্থানীয়রা ঘটনাটি দেখে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।

উপপরিদর্শক ফরহাদ হোসেন আরও জানান, পুলিশ দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। এ ছাড়া মরদেহ দুইটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।