Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

admin • 15 Aug 2024, 05:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নাটোরে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নাটোরের লালপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় শরিফুল ইসলাম (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বৃষ্টপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শরিফুল উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত সাদের আলির ছেলে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিক্ষক শরিফুল ইসলাম দুপুরে স্কুল থেকে ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোবাইলে কথা বলতে বলতে ট্রেন লাইনের উপরে উঠে পড়েন। যার জন্য পেছনে ট্রেনের শব্দ শুনতে পাননি। এ সময় পেছন থেকে ট্রেনটি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। তিনি জানান, ধারণা করা হচ্ছে দুপুরে ঢাকাগামী মেইল ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।