Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,শাশুড়ি আটক

admin • 01 Aug 2025, 10:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,শাশুড়ি আটক

নাটোরের লালপুর উপজেলায় নিলা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের শাশুড়ি মর্জিনা বেগমকে আটক করা হয়েছে।

 

নিহত নিলা বেগম একই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী এবং পার্শ্ববর্তী ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারের মেয়ে। তার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিলার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী মোজাফফর হোসেন এবং শ্বশুর খোশবার হোসেন পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি মর্জিনা বেগমকে আটক করা হয়েছে।

 

তিনি আরও জানান, এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা- তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।