Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নাটোরে কৃষকের জালে ধরা পড়লো খাটাশ

admin • 03 Oct 2025, 10:21 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাটোরে কৃষকের জালে ধরা পড়লো খাটাশ
নাটোরের নলডাঙ্গায় কৃষকের জমিতে ব্যবহার করা জালে আটকে পড়া একটি খাটাশ বা গন্ধগোকুল প্রাণী উদ্ধার করেছে পরিবেশকর্মী ও স্থানীয়রা। পরে প্রাণীটিকে হালতি বিলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার পিপরুল আখ সেন্টার এলাকার একটি ধানখেত থেকে প্রাণিটিকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, ‘কৃষক গাহারুল প্রামানিকের জমিতে দেওয়া জালে আটকা পড়ে এই গন্ধগোকুল প্রাণীটি। পরে স্থানীয়দের সহযোগিতায় জালসহ প্রাণীটিকে বাজারে নিয়ে আসা হয় ও পরিবেশকর্মীদের খবর দেওয়া হয়।’

 

ফজলে রাব্বী আরও বলেন, ‘পরিবেশবাদী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুল প্রাণীটিকে উদ্ধার করে বন্যপ্রাণীর ইতিবাচক দিক নিয়ে  আলোচনা করে বিলের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।