Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নাটোরে কাভার্ড ভ্যানে আগুন

admin • 15 Nov 2023, 09:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নাটোরে কাভার্ড ভ্যানে আগুন

নাটোরের গুরুদাসপুরে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ থেকে প্রাণ কোম্পানির মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান নাটোরের দিকে আসছিল।

 

কাভার্ডভ্যানটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় পৌঁছালে ২০/২২ জন যুবক ভ্যানটির গতি রোধ করে। এ সময় তারা চালককে নামিয়ে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেলেও মালামালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।