Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নরসিংদীতে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা

admin • 07 Jul 2024, 04:56 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নরসিংদীতে সবজি বিক্রেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে মারুফ (২৭) নামের এক সবজি বিক্রেতাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার সদর রোডে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।

 

নিহত মারুফের বোন বৃষ্টি আক্তার জানান, কিশোর গ্যাংয়ের সৈকতের নেতৃত্বে শিবপুরের সদর রোডের একটি বাড়িতে মারুফকে আটকে রাখা হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি। এ সময় তার কাছে ব্যাংক থেকে তোলা বাবার পেনশনের চার লাখ টাকা ছিল।

 

সেই টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নিহত মারুফ নিজেও গত দুই মাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন।

 

শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।