Thursday, 3 September 2026
শিরোনাম
সারা দেশ

নরসিংদীতে কৃষককে গলা কেটে হত্যা

admin • 17 Apr 2023, 07:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নরসিংদীতে কৃষককে গলা কেটে হত্যা

নরসিংদীর রায়পুরায় রায়হান উদ্দিন (৪৫) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার ডান চোখও উপড়ে ফেলা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি জমির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত রায়হান ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম আহমেদের বড় ভাই।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারে চালের ব্যবসায় ছিল রায়হানের। বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় এক বছর আগে ব্যবসা ছেড়ে দেন তিনি। পরে নিজ জমিতে কৃষি কাজের পাশাপাশি গরু-বাছুর দেখাশোনা করতেন রায়হান।

 

নিহত রায়হানের মেয়ে মার্জিয়া জানান, তার বাবার কারো সঙ্গে কোনো দ্বন্দ্ব ছিল না। তিনি গতকাল রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। সেই রাতে আর তিনি বাড়িতে আসেননি। বের হওয়ার সময় তিনি স্ত্রী-সন্তানদের উদ্দেশে বলেছিলেন, ‘গেইট লাগিয়ে রাখো। দেশের অবস্থা ভালো না, কখন কি হয়।’ পরে দুপুরে খবর পান কে বা কারা তার বাবাকে গলা কেটে ও ডান চোখ উপড়ে হত্যা করে বাড়ির পার্শ্ববর্তী জমিতে ফেলে রেখেছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসে দেখে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের চোখ ও গলায় আঘাতের চিহ্ন আছে। চোখ উপড়ে ফেলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দ্রুতই তদন্ত করে হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। বর্তমানে পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআই সদস্যরা হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।