Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

admin • 08 Jan 2024, 02:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুরে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শিবপুর উপজেলার কুমরাদী বাসস্ট্যান্ডে এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয়রা জানান, নিহত ওই ব্যক্তি এই এলাকার না। তবে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা গেছে।

 

এসআই সাব্বির জানান, কুমরাদী এলাকা থেকে ফোনে সড়কের পাশে লাশ পড়ে থাকার সংবাদ দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠান। ধারণা করা হচ্ছে, সকালে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।