রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ (৭ ডিসেম্বর) বুধবার দুপুর ৩ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। বিএনপি নেতারা অভিযোগ করেন, আজ সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন।
দুপুর ৩টার দিকে হঠাৎ পুলিশ তাদের ওপর চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে এবং বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েছে।
এ ঘটনায় বিএনপির অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন এবং তারা নয়াপল্টনের আশেপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।সকাল থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতা-কর্মী ও অতিরিক্ত পুলিশের অবস্থান দেখা গেছে।





