Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

admin • 25 Jun 2024, 05:37 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকট শব্দে পর পর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫ টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা ‎শানসুদ্দিন দিদার গণমাধ্যমকে  জানান, এটি গণতান্ত্রিক আন্দোলনকে বাধা প্রধান করতে একটি শক্তি এমনটি করেছে।

আগামীর আন্দোলনে যেন নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা একত্রিত না হতে পারে, সেজন্য ভয়ভীতি প্রদর্শন করতে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বলেন, কে বা কারা ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। তবে আমরা বিকট শব্দ পেয়েই ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।