Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নবীনদের পদচারনায় মুখরিত বেরোবি ক্যাম্পাস

admin • 29 Jan 2023, 08:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নবীনদের পদচারনায় মুখরিত বেরোবি ক্যাম্পাস

এসো হে নতুন , বাজিয়ে সুর লহরী উল্লসিত নব বীণ। আজ সু মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।এভাবেই নবীনদের আগমন ঘটে প্রাণের ক্যাম্পাসে।

নবীন শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখরিত হয়ে উঠেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস।৭৫ একরের এই ক্যাম্পাস সারা বছর নানা ধরনের সাংস্কৃতিক উৎসবে মুখরিত থাকলেও আজ রোববার থেকে সেই সৌন্দর্যের মাত্রাটা আরো বেড়েছে নবীন শিক্ষার্থীদের পদচারণায়।দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার নবীনদের পদচারণায় মুখর এখন উত্তরবঙ্গের অন্যতম এই বিদ্যাপীঠ।নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে প্রাণের আরেক মাত্রা যোগ হয়েছে। ক্যাম্পাসের প্রতিটি আড্ডাস্থলে পুরনোদের পাশাপাশি আলো ছড়াচ্ছেন নবীন মুখগুলো।

এরই সঙ্গে যোগ হলো শিক্ষার্থীদের আরও একটি ব্যাচ। গান আড্ডা ও বন্ধুদের সঙ্গে পরিচয়ে সবাই যেন ব্যস্ত। ভর্তিযুদ্ধে জয়ী হওয়া শিক্ষার্থীদের জন্য দিনটি ছিল সত্যিই অনেক আনন্দের। চান্স পাওয়ার পর প্রত্যেকেই ক্যাম্পাস নিয়ে মনে মনে আঁকতে থাকে নানা স্বপ্ন, নানা পরিকল্পনা। প্রস্তুতি নিতে থাকে ক্যাম্পাসের প্রথম দিন কীভাবে কাটাবে এবং কী করবে। প্রবীণরাও প্রস্তুতি নিতে থাকে কীভাবে নবীনদের বরণ করে নেয়া যায়। প্রস্তুতি শেষে ওরিয়েন্টেশনের দিনেই সেটি প্রকাশ পায়। সবাই ভেসে যায় আনন্দের জোয়ারে। নানা আয়োজন আর আনন্দঘন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস মেতেছিল উৎসবের আমেজে। নবীন ছাত্রছাত্রীরা সকাল থেকেই ক্যাম্পাসে আসতে শুরু করে।

পাশাপাশি ক্যাম্পাসের প্রবীণরাও এসেছেন সাজগোজ করে নানা আয়োজনে নবীনদের বরণ করে নিতে। প্রবীণ ছাত্রীদের কেউ কেউ শাড়ি পরে ও ছেলেরা এসেছে পাঞ্জাবি অথবা শার্ট-কোর্ট-টাই পরে। প্রত্যেক বিভাগে পৃথক পৃথকভাবে বিভাগীয় প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস।

ওরিয়েন্টেশন ক্লাসে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-শৃঙ্খলা মেনে চলার জন্য নবীনদের প্রতি আহবান জানান। প্রবীণরাও নবীনদের সঙ্গে পরিচিত হয় এবং বিতরণ করে রজনীগন্ধা ও লাল গোলাপ। বরণ শেষে নবীনরা একে অপরের সাথে মেতে উঠে গ্রুপ সেলফি তোলায়। অনেকে আবার বসে পড়ে আনন্দ আড্ডায়।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোঃআনিসুর রহমান বলেন, কলেজে ওঠার পর থেকে স্বপ্ন দেখতাম বিশ্ববিদ্যালয়ে পড়ার আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে আমি বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পা দিয়েছি, এতে আমি খুব আনন্দিত। আমাদের এই ৭৫ এক হলে বিশ্ববিদ্যালয় ছোট হলেও দেখতে অনেক সুন্দর যা আমার মন কেড়েছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ তসলিমা জান্নাত বলেন, অনেক বড় জীবন যুদ্ধ করে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছি।এই বিশ্ববিদ্যালয় চান্স পেতে আমাকে অনেক পরিশ্রম অনেক পড়াশোনা করা লেগেছে। তবে আজ বিশ্ববিদ্যালয়ে এসে আমার খুবই ভালো লাগছে সকল পরিশ্রমের ফল এত সুন্দর।এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের বিশ্ববিদ্যালয় ছোট হলেও সব কিছু গোছালো। বিশ্ববিদ্যালয়ের এত গাছ দেখে আমি আসলেই অনেক মুগ্ধ। আমি যেমনটা ভেবেছিলাম আমাদের এই বিশ্ববিদ্যালয় তার থেকে অনেক সুন্দর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।