Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলেন সুপ্রিম কোর্ট বার

admin • 25 Jul 2026, 02:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলেন সুপ্রিম কোর্ট বার

 ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ করছে ঢাকা সুপ্রিম কোর্ট বার। গত বৃহস্পতিবার বিকেলে  সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নবীন আইনজীবীদের বরণ করে নিতে এক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, বিচারপতি ও আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারিস্টার অসীম, অ্যাডভোকেট জামান আক্তারসহ সুপ্রিম কোর্টের অন্যান্য সিনিয়র আইনজীবীবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা সততা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে আইন পেশায় আত্মনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি আইনজীবী হিসেবে দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

  এ সময় নবীন আইনজীবীদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে তাদের সফল পেশাজীবনের জন্য শুভকামনা জানান উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সুপ্রিম কোর্টের বিপুলসংখ্যক নবীন ও জ্যেষ্ঠ আইনজীবী অংশগ্রহণ করেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।