Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

admin • 01 Apr 2026, 05:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

নবম পে স্কেল চালুর দাবিতে দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। আগামী ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১ এপ্রিল) সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা বলেন, ২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে জীবনযাত্রার ব্যয় যেমন নিত্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা ও শিক্ষার খরচ বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। পাশাপাশি ১০ এপ্রিল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে আলোচনা সভা ও প্রতিনিধি সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সংগঠনটি আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানিয়েছে। একইসঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত এই পে স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।