Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

admin • 03 Apr 2026, 08:02 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

সমাজতন্ত্রের পরিবর্তে সামাজিক গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিস্থাপনের লক্ষ্যে ‘জাস্টিস এবং ডেমোক্রেসি’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

 

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নাইম আহমাদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব করে নতুন এই দলের আত্মপ্রকাশ হয়।

দলের আহ্বায়ক নাঈম আহমাদ জানান, ৭২-এর সংবিধান বাতিল করে ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন এই দল কাজ করবে। এ ছাড়া বিচারের নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যেন প্রহসন না হয়, সেটিও নিশ্চিত করার আশা ব্যক্ত করেন দলের আহ্বায়ক নাঈম আহমাদ।

 
আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাসব্যাপী দলের কর্মসূচিও ঘোষণা করেছেন নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।