Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ,মুক্তিযোদ্ধা-নারীসহ আহত ১৫

admin • 13 Apr 2024, 09:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নড়াইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ,মুক্তিযোদ্ধা-নারীসহ আহত ১৫

নড়াইলের কালিয়া উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা ও নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবরা গ্রামে শেখ ফরিদ উদ্দিন ও হাফেজ নাসির উদ্দিন পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাবরা গ্রামের সৈয়দ শহীদ আলীর ছেলে সোহাগের সঙ্গে ইমরুল শেখের ছেলে নাবিলের ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে মাঠে থাকা অন্যরা সবাইকে থামিয়ে দেন।

 

এই ঘটনার জেরে সকালে নাসির উদ্দিনের লোক সাবু শেখের ছেলের বউভাত অনুষ্ঠান চলছিল। এসময় শেখ ফরিদ উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টা ধরে তা চলে। পরে পুলিশ এসে থামায়। এতে উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হন।

 

আহত ব্যক্তিরা হলেন-বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম (৭৮), সাকিবুল খান (৩৫), ফারজানা (২০), কল্পনা বেগম (৪৫), আখতারুজ্জামান (৬৫), আশরাফুজ্জামান (৩২), সজল শেখ (২৮), সাব্বির শেখ (৩১), জসিম শেখসহ (৩৩) আরো অনেকে।

 

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত। কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। সেটা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।