Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

নড়াইলে অটোরিকশা চাপায় শিশু নিহত

admin • 03 Jul 2023, 11:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নড়াইলে অটোরিকশা চাপায় শিশু নিহত

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে জান্নাতুল নামে এক চার বছরের শিশু নিহত হয়েছে। সোমবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার আগদিয়া পুরাতন হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল বিছালী গ্রামের দিনমজুর তোরাপ গাজীর মেয়ে।

দুর্ঘটনার বিষয়টি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে পুরাতন হাটখোলা এলাকায় শিশু জান্নাতুল রাস্তা পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেল ধাক্কা দিলে শিশুটি সড়কে চলাচলরত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে আনার পথে মৃত্যু হয়। শিশুটির মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের মাতম চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।