ফরিদপুরের নগরকান্দায় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দায় ২৪৬ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ব্যাক্তি হলেন- চুয়াডাঙ্গা জেলার রামনগর থানার মামুনুর রশিদের ছেলে নাঈম রশিদ (২৬) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেনের নেতৃত্বে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে ২৪৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরকান্দা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলার খবর
নগরকান্দায় ২৪৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
admin
• 25 Oct 2023, 09:45 AM
• পঠিত 2 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





