Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

নওরিনের রহস্যজনক মৃত্যু: বিচার চায় ইবির বন্ধন-৩২

admin • 16 Aug 2023, 03:00 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নওরিনের রহস্যজনক মৃত্যু: বিচার চায় ইবির বন্ধন-৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী নওরিন নুসরাত স্নিগ্ধা'র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একটি অংশ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

বুধবার (১৬ আগষ্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং ঐ শিক্ষার্থীর বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সাহিদা আখতার।

 

এসময় ‘নারীর প্রতি প্রতিহিংসা বন্ধ হোক’ ‘আত্মহত্যা নাকি হত্যা’ ‘আমিও একজন নারী আমি ভয়ে আছি’ ‘আমার ক্যাম্পাসের সম্পদ ফেরত দিন’ ‘ছাদ থেকে পড়ে গেলো, নাকি ফেলে দিল’ এসব প্লেকার্ড হাতে মানববন্ধনে যোগ দেয় এবং সুষ্ঠু বিচারের দাবি জানায় বিভাগের শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, একজন প্রতিবাদী, প্রগতিশীল মেয়ে আমাদের মাঝ থেকে চলে গেছে। কীভাবে চলে গেল তার ব্যাখ্যাটা কিন্তু এখনো আমাদের কাছে অস্পষ্ট। কাউকে জোর করে শাস্তি দেওয়া হোক একথা আমরা কখনোই বলছি না। আমরা বলছি তদন্ত করা হোক এবং প্রকৃত সত্যটা জাতিকে জানানো হোক।

 

বিভাগের সভাপতি সাহিদা আখতার বলেন, ছয় তলা থেকে পড়ে গিয়েও নওরিনের দেহে কোন আঘাত বা থেঁতলে যাওয়ার চিহ্ন নেই পুলিশের কাছ থেকে শুনেছি। এতে সন্দেহ জাগায়। আমরা সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত সঠিক বিচারের দাবিতে রাস্তায় থাকবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।