Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নওগাঁয় ২৪ ঘণ্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

admin • 14 Sep 2022, 05:39 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নওগাঁয় ২৪ ঘণ্টা পর অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু

নওগাঁয় বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্বের জেরে বন্ধের প্রায় ২৪ ঘণ্টা পর অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল থেকে বাস চলাচল শুরু হয়। এর আগে গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বাস চলাচল বন্ধ ছিল। বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাহারুল ইসলাম।

   

তিনি বলেন, দুপুরে বাস শ্রমিক ও অটোরিকশা চালকের দ্বন্দ্ব নিরসনে বালুডাঙ্গা বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নে এক অলোচনায় বসা হয়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ট্রাফিক পরিদর্শক (টিআই) ও উভয়ের মালিক-শ্রমিকের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ফলপ্রসূ আলোচনার পর ফের বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

   

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে একটি বাস টার্মিনালে ঢুকছিলেন। এ সময় সড়কের পাশে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় যানজটের সৃষ্টি হয়। ওই সময় বাসচালক অটোরিকশাটি সরিয়ে নিতে বললে ওই চালক বাসের ড্রাইভার ও হেলপারকে কলার ধরে কিল-ঘুষি মারে। এরই প্রতিবাদে বিকেল সাড়ে ৫টা থেকে বাস শ্রমিকরা নওগাঁ থেকে অভ্যন্তরীণ সব রুটে বাস-চলাচল বন্ধ করে দেয়।

এম /এ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।