Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু

admin • 07 Jun 2024, 08:24 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নওগাঁয় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৭ জুন) বিকেল পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাদেমুল (৫০) ও মনিকা (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, বজ্রপাতে উপজেলার নাগরগোলা গ্রামে দুইজনের মৃত্যু হয়েছে। ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যায় খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয় এবং মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

অন্যদিকে বিকেল ৫ টার দিকে বদলগাছী উপজেলার ঘাবনা গ্রামের মাঠে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক এবং হবিবুর রহমান নামের দুই ব্যক্তি। সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেয়।

এসময় বজ্রপাতে গাছের ডাল পড়ে তারা দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। এছাড়াও এসময় বজ্রপাতে ঘটনাস্থলে তাদের দুটি ছাগল মারা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।