Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারী নিহত

admin • 07 Feb 2026, 10:08 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নওগাঁয় নিপাহ ভাইরাসে এক নারী নিহত

নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারী নিহত হয়েছে। চলতি বছরে দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মৃত নারী ৪০ থেকে ৫০ বছর বয়সী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে ২৭ জানুয়ারি তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রোগীর গলা থেকে শ্লেষ্মা ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। পরদিন ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান।

নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, আজ আইইডিসিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়নি। লিখিত নির্দেশনা পাওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।