Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নওগাঁয় গেটের ছাদ ভেঙে ৪ শ্রমিক আহত

admin • 29 Jul 2024, 12:26 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নওগাঁয় গেটের ছাদ ভেঙে ৪ শ্রমিক আহত

নওগাঁ সদর উপজেলায় সার্কিট হাউসের নবনির্মিত গেটের পিলার, ছাদ ও সাটারিং ভেঙে পড়ে ৪ শ্রমিক আহত হয়েছেন।  রোববার বিকেলে সার্কিট হাউজের  নির্মাণাধীন গেটটি হঠাৎ ভেঙে পড়ে।

 

এ সময় সাটারিং নিচে পড়া ৪ শ্রমিককে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

আহত শ্রমিকরা হলেন নওগাঁ সদর উপজেলার শহরের চকদেবপাড়া মহল্লার ইসমাইলের ছেলে বাবু, সদর উপজেলার শিবপুরহাট এলাকার জয়নাল আবেদীনের ছেলে ভূট্টো,  মশরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মিলন ও সাপাহার উপজেলার আমজাদ হোসেনের ছেলে মিলন।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মাওলা ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা তদারকি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।